ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে মেঘনা নদীর তীরে অপরিকল্পিত ভাবে ড্রেজারের মাধ্যমে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে সোমবার বিকালে মানববন্ধন করেছে রাজাপুর, সিঙ্গাপুর, কাকরিয়া ও চর কাকরিয়া গ্রামের সর্বস্তরের জনগন।
মানববন্ধনে গ্রামের সাধারণ জনগন দাবি করেন, অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় রাজাপুর, সিঙ্গাপুর ও চর কাকরিয়া গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ৫৪ কোটি ব্যয়ে নির্মিত রাজাপুর গ্রামে নদী রক্ষা বাধ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় দ্রততার সাথে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
মানববন্ধনে বক্তৃতা করেন অলি উল্লাহ, যুবদল নেতা বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, ইকবাল হোসেন, সজিব প্রমুখ।
পড়ুন: ঝিনাইদহে টিকার কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
দেখুন: কারো প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না : ওবায়দুল কাদের
ইম/


