২২/০১/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপু-বুবলীর টানাপোড়েনের ভেতরে ফিরে এলো ‘বুবলী’ চরিত্র!

ঢাকাই সিনেমার আলোচিত দুই তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলী—দুজনেই একসময় বিয়ে করেছিলেন সুপারস্টার শাকিব খানকে, তবে কারোর সঙ্গেই দীর্ঘস্থায়ী হয়নি দাম্পত্য জীবন। শাকিব একাধিকবার প্রকাশ্যে বলেছেন, অপু ও বুবলী তার প্রাক্তন, এবং ভবিষ্যতে তাদের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও নেই।

বিজ্ঞাপন

তবে অপু ও বুবলী উভয়েই এখনও শাকিবকে স্বামী বলে দাবি করেন এবং বিশেষ দিনগুলোতে তাকে ঘিরে স্মৃতিচারণ ও আবেগ প্রকাশ করেন। প্রায়ই সামাজিক মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দেন, এবং বিভিন্ন সাক্ষাৎকারে পরোক্ষ আক্রমণ চালান।

সম্প্রতি অপু বিশ্বাস এক ফেসবুক পোস্টে বুবলীকে ইঙ্গিত করে লেখেন, তার ব্যক্তিগত মুহূর্ত ও ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করলেই যেন অযথা প্রতিযোগিতা শুরু হয়ে যায়—যা তিনি মেনে নিতে চান না।

তবে মজার ব্যাপার হলো, বহু আলোচনার সেই ‘বুবলী’ নামের চরিত্রেই একসময় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস! সিনেমার নাম ছিল ‘মনের ঘরে বসত করে’—২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অপু ছিলেন ‘বুবলী’ চরিত্রে, একজন আইনজীবী। আর শাকিব খান অভিনয় করেছিলেন ‘শান্ত’ চরিত্রে।

ছবির গল্প আবর্তিত হয়েছে শৈশবে ঘটে যাওয়া অপহরণের এক ঘটনার মধ্য দিয়ে, যেখানে শান্ত নামের ছেলেটি বুবলীকে রক্ষা করে। এরপর তাদের জীবনের পথ আলাদা হলেও একে অপরের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে তারা। এই সিনেমাটি সে সময়ে বক্স অফিসে সফল ছিল এবং এখনও ইউটিউবে দর্শকপ্রিয়।

এনএ/

দেখুন: অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন