১৬/১২/২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবসরে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস

১৭ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরের কথা জানিয়েছেন। একইসঙ্গে দল চাইলে সীমিত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন ম্যাথিউস।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অভিজ্ঞ এই লঙ্কান তারকা লিখেছেন, ‘কৃতজ্ঞচিত্ত হৃদয় ও অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। দেশপ্রেম ও জাতীয় দলের জার্সির অধীনে থাকার এমন অনুভূতি অন্য কিছুতে পাওয়া যায় না।’

আগামী মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আর সেই ম্যাচই হবে লাল বলে ম্যাথিউসের শেষবার মাঠে নামা, ‘ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং বিনিময়ে পেয়েছি সব, যা আমাকে আজকের আমিতে পরিণত করেছে। আমার ক্যারিয়ারের উত্থান-পতনে সঙ্গে থাকা প্রতিটি শ্রীলঙ্কান সমর্থকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। জুনে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট হবে লাল বলে দেশের জার্সিতে আমার শেষ ম্যাচ।’

টেস্ট ফর‌ম্যাটে ইতি টানলেও এর প্রতি সবসময় ভালোবাসা থাকবে জানিয়ে সাদা বলে খেলা চালিয়ে যেতে চান এই লঙ্কান অলরাউন্ডার, ‘টেস্ট থেকে বিদায়ের বিষয়ে আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছি। একইসঙ্গে সাদা বলের ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাই, যতদিন দেশের জন্য প্রয়োজন পড়ে। আমাদের বর্তমান টেস্ট দল অনেক প্রতিভাসম্পন্ন, যেখানে বর্তমান ও ভবিষ্যতের অনেক সম্ভাবনাময়রা খেলছে। এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়, যাতে তারা দেশের নাম উজ্জ্বল করতে পারে।’

বিজ্ঞাপন

পড়ুন: শরিফুলকে দলে ভেড়ালো চিটাগং কিংস

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন