ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী প্রথম হয়েছেন তাকিয়া তাসনিম। মেধাতালিকায় মোট ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।
মেধাতালিকা অনুযায়ী, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. সাদমান সামি এবং তৃতীয় স্থান লাভ করেছেন আহসান মোহাম্মদ মাহিন। সেরা দশে স্থান পাওয়া অন্য কৃতি শিক্ষার্থীরা হলেন—মো. ফাহিম আল শাহরিয়ার (চতুর্থ), আতিয়া জান্নাত (পঞ্চম), খন্দকার আহনাফ আবিদ (ষষ্ঠ), সাফিন রহমান খান (সপ্তম), সুপ্রশু সমর্পিতা চৌধুরী (অষ্টম), ফয়সাল আবিদ (নবম) এবং ইলহাম হাসিনুর (দশম)।
উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) পরিচালিত বাংলাদেশের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট ও ব্যাচেলর অব সায়েন্স ইন টেকনিক্যাল এডুকেশনসহ বিভিন্ন বিভাগে দেশের ও দেশের বাইরের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান।
পড়ুন: পিকনিক বাসে তিন শিক্ষার্থী মৃত্যু: পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত
দেখুন: আইইউটি জামে মসজিদ
এস


