বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, যাই হোক, তারপরও প্রশ্ন থেকে যায়—সব রাজনৈতিক দল একসঙ্গে মিলিত হয়ে নির্বাচন করুক, সেটি ভালো উদ্যোগ। কিন্তু আইনগত ভিত্তি ছাড়া যেকোনো সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশ্নের জন্ম দেবে। কোনো রাজনৈতিক দল যদি কেবল নিজেদের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অহমিকাকে প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নেয়, তবে তা টেকসই বা গ্রহণযোগ্য হবে না। সবাই একসঙ্গে আলোচনা করেছেন ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি কতটুকু দৃঢ়—এটাই এখন মূল প্রশ্ন। বিভিন্ন জায়গা থেকে আজ এসব প্রশ্ন উঠছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ছোট বিঘাই ইউনিয়নের বিঘাই হাট স্কুল সংলগ্ন মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এর আগে পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়নে বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে এমন একটি সংবাদ তারেক রহমানেন নজরে আসলে তার নির্দেশ আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, অন্যদিকে, দেশের মানুষ আজ নানা সংকটে কষ্ট পাচ্ছে। অনেকে ক্ষুধার্ত—মানুষ খাবার চায়, অন্তত দুই বেলা নিশ্চিত খেতে চায়। পাঁচ দিন ধরে বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে—এটা ভাবতেও কষ্ট হয়। এসব সমস্যা মোকাবিলায় সরকারের দায়িত্বই আগে নেওয়া উচিত ছিল। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারির মতো ছড়িয়ে পড়েছে—এটিও রোধে দ্রুত পদক্ষেপের প্রয়োজন ছিল।
এখন মানুষের তাড়াতাড়ি জানা প্রয়োজন—খাদ্য সরবরাহ ঠিক আছে কি না, চালের দাম কমছে কি না, আলুর দাম কমছে কি না। বাস্তবে দেখা যায়, কৃষক আলু উৎপাদন করে খরচই তুলতে পারছে না, আবার কোথাও কোথাও পঞ্চগড়ের মতো অঞ্চলে আলু বিক্রিই করা যাচ্ছে না। উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু কৃষক ন্যায্য দাম পাচ্ছে না।
জুলাই সনদে ৮৪টি ধারা আছে—কিন্তু কয়জন মানুষ জানে সেগুলো কী? মানুষ এখনই জানতে চায়—তার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে নিয়ন্ত্রণ হবে, খাদ্যের নিশ্চয়তা কীভাবে মিলবে। তাই মূল মনোযোগ হওয়া উচিত মানুষের মৌলিক চাহিদা পূরণে, স্থিতিশীল বাজার গঠনে এবং কৃষক ও সাধারণ মানুষের জীবিকা সুরক্ষায়।
এ সময় আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের অন্যান্য নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- পল্লীশ্রীর উদোগ্যে ষান্মাসিক সভা অনুষ্ঠিত
দেখুন- চাক্তাই-খাতুনগঞ্জের বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম!

