২১/০১/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৫:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাগরিক পার্টির সংগঠক ফিরোজ আলমগীর, ওমর আলী বাবু, আশরাফুল ইসলাম ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দিন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার দ্রুত বিচার করতে হবে। বিচার না করে তাদের পুনর্বাসন কোনভাবেই মেনে নেওয়া হবেনা। এজন্য দ্রুত তাদের নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে।

পড়ুন: যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

দেখুন: যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন