ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে কবির (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় রেললাইনের ওপর তার দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বছর বয়সী ওই যুবক কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম কবির। তিনি চাঁদপুরের বাসিন্দা এবং আখাউড়ায় তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”
বিজ্ঞাপন


