১২/১২/২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগে নাছির উদ্দিন হাজারী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন হাজারী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে তিনি ধরখার ইউনিয়নের চান্দপুর বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন।

কর্মসূচির অংশ হিসেবে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মুশফিকুর রহমানের পক্ষে ভোট চান নাছির উদ্দিন হাজারী।

গণসংযোগ শেষে চান্দপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা নাছির উদ্দিন হাজারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন প্রমুখ।

পথসভায় নাছির উদ্দিন হাজারী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সবার প্রিয় মানুষ মুশফিকুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। তিনি কসবা-আখাউড়াবাসীর হৃদয়ের স্পন্দন। চল্লিশ বছর ধরে কসবা ও আখাউড়ার মানুষের সুখ-দুঃখে ছিলেন তিনি। একজন সৎ, যোগ্য ও দেশব্যাপী গ্রহণযোগ্য নেতা।”

তিনি আরও বলেন, “মুশফিকুর রহমান নির্বাচিত হলে কসবা ও আখাউড়া উপজেলাকে ঢেলে সাজানো হবে। এখানে সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজি থাকবে না। সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। আগামী নির্বাচনে একজন ভালো মানুষকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব।”

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন