ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণচেষ্টার শিকার এক কিশোরীর (১৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (র.) মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়।
পুলিশ ও মাজার কর্তৃপক্ষ জানায়, দুপুরে ওই কিশোরী মাজারের পুকুরে গোসল করতে গেলে পরে কাপড় পরিবর্তনের সময় এক যুবক তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে।
আটককৃত যুবকের নাম তরিকুল ইসলাম তুষার (২২)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।
পরে মাজারের নিরাপত্তাকর্মীরা কিশোরীকে মহিলা বিশ্রামাগারে নিয়ে যায়। রাত ৯টার দিকে কর্মীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কমিটির সদস্যদের খবর দেন। তারা এসে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তাৎক্ষণিকভাবে আখাউড়া থানায় খবর দেওয়া হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “ভিকটিমের কাপড় জব্দ করা হয়েছে এবং ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুরতহাল রিপোর্টে ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, কিশোরীর নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, সে প্রতিবন্ধী হতে পারে। আটক যুবকও অসংলগ্ন কথাবার্তা বলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পড়ুন: ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন, ১৭০০ শিক্ষার্থীর মুখে হাসি
দেখুন: টাকার জোরেই অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন কামালরা?
ইম/


