০৯/১২/২০২৫, ১৬:৪৪ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৬:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ার যুবদল নেতা কামরুল হাসান বহিষ্কার

নৈতিক স্খলনজনিত গুরুতর অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক সিদ্ধান্তপত্রে তার বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে কামরুল হাসানকে অবিলম্বে বহিষ্কার করা হলো। তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না বলেও স্পষ্ট জানানো হয়। পাশাপাশি সংগঠনের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়ার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা কামরুল হাসান (৪০) ও তাঁর সহযোগী গোলাম রাব্বি (২৫) কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা মাদকসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন- আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন