ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় স্থলবন্দর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শানু আখাউড়া স্থলবন্দর এলাকার মৃত আবু তাহের সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ একটি অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন শ্রমিক লীগ নেতা শানুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই: জাপা নেতা গ্রেফতার

