১৩/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৫:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারা মুক্তিযোদ্ধা: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদ শব্দটি শুধু ব্যক্তিগত প্রাণ উৎসর্গ নয়, এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই আন্দোলনে শহীদরা ও মুক্তিকামী ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছে। শহীদ ইমাম হোসেন তায়িমও সেই আত্মত্যাগের প্রতীক।”

বিজ্ঞাপন

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “রাজধানী থেকে অনেক দূরে একটি ধানের ক্ষেতের পাশে শুয়ে আছে তায়িম। তার আত্মত্যাগ কিসের জন্য, সেটা যেন মানুষ ভুলে না যায়। কারও জমি দখল বা গ্রাম-গ্রামের দ্বন্দ্বের জন্য নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা। শহীদদের আত্মদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি শহীদ তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, “জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে অংশ নিয়েছে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নি। তবে এই সন্তানহারা মা আজও শোক সত্ত্বেও বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও প্রস্তুত। তার আত্মত্যাগ যেন আমরা কখনও না ভুলি—এটাই তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”

এদিন সকালে এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের পর রিজভী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান এবং সমবেদনা জানান।

উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

পরবর্তীতে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে রওয়ানা হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলমের গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নজরে আসে। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

পড়ুন: নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৮০

দেখুন: গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন