১৭/০১/২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০১/২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলাযর লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এতে আরও বলা হয়, পাক বাহিনীর বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ও বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে। এই হামলা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে খামা প্রেস জানিয়েছে, হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন।

এছাড়া, এঈ ভয়াবহ বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে।

অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করেছে। আর পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে।

এনএ/

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় প্রাণহানি ৩শ ছাড়িয়েছে

দেখুন: মাঝ আকাশে খুলে গেলো বিমানের দরজা, উড়ে গেলো মালপত্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন