১৫/০২/২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টের আদেশ বহাল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৯ এপ্রিল ঈদ উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট।

এদিকে গত ৪ মে হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানান আইনজীবীরা।

আদালতে রিটে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে রাজধানীর আফতাবনগর ও বনশ্রীতে পশুর হাট বসাতে না দেওয়ার দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। এ দাবি জানিয়ে পথেও নামেন তারা। বাসিন্দারা বলছেন— কোনোভাবেই এবার আফতাবনগরে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না।

শুক্রবার (২ মে) জুমার নামাজ শেষে আফতাবনগরের মসজিদগুলো থেকে বের হয়ে বাসিন্দারা জড়ো হন আড্ডার মোড়ে। সেখানে তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। যাতে লেখা– ‘কোনোভাবেই আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না’, ‘আবাসিক এলাকায় গরুর হাট মানি না মানব না’ ইত্যাদি। এসময় তারা হাট না বসানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আফতাবনগর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন। পরে তারা একটি মিছিল বের করেন। সেটি আফতাবনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এরপর হাইকোর্ট আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসানোর আদেশ দেন। সেই আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

পড়ুন : কোরবানির পশুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন