১৮/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি: জাকের আলী

এশিয়া কাপ খেলতে রোববার (৭ সেপ্টেম্বর) দুই ধাপে দেশ ছাড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে কথা বলেছেন টাইগার ব্যাটসম্যান জাকের আলী।

এশিয়া কাপ খেলবে প্রথম ধাপে এরই মধ্যে দেশ ছেড়েছে ক্রিকেটাররা। সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে যাবে আরেক বহর। এশিয়া কাপ নিয়ে কোনো সংবাদ সম্মেলনের আয়োজন করেনি বিসিবি। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যাটসম্যান জাকের আলী। দলের মূল উদ্দেশ চ্যাম্পিয়ন হওয়া, এমনটাই বলেছেন তিনি।

দেশ ছাড়ার আগে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে এগোতে চাই। প্রস্তুতি ভালো হয়েছে, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বিশ্বাসটা সবাই নিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’

বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও একবারও শিরোপা জেতা হয়নি। এবার ভেন্যু আবুধাবি, যেখানে বাংলাদেশের টি–টোয়েন্টি রেকর্ডও তেমন ভালো নয়। তবু টানা তিন সিরিজ জয়ের পর যে আত্মবিশ্বাস দল পেয়েছে, সেটাই এবার বড় প্রেরণা।

বিজ্ঞাপন

পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন