২২/০১/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরো এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরের ৪ নং রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হুসাইন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের একদফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড়ভাই মো. হাসান আলী (২১)।

গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন একটি হত্যাচেষ্টা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন