দেশের ক্রিকেটের বেহাল দশা থেকে মুক্তি পেতে দু’দিন ব্যাপি ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৯ নভেম্বর) কনফারেন্সের প্রথম দিনে মাঠ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবর।
আসিফের দাবি, জেলা পর্যায়ের ক্রিকেটাররা মাঠ না পাওয়ার বড় কারণ ফুটবলের দখলদারিত্ব। এছাড়া ফুটবলারদের ব্যবহার খুব খারাপ বলেও মন্তব্য করেন তিনি। আসিফের এমন ‘অবমাননাকর’ মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
শনিবার (১৫ নভেম্বর) বাফুফের সেই চিঠির উত্তর দিয়েছে বিসিবি। বাফুফে সভাপতি তাবিথকে পাঠানো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে।
পড়ুন: ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
আর/

