১০/০২/২০২৬, ১৪:৩০ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইজতেমা: ‘জুমা স্পেশাল ট্রেন’ কখন-কোথায় ছাড়বে

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলীগ জামায়তের ৫৮তম বিশ্ব ইজতেমা। সেই সাথে দেশের বৃহত্তম জুমার নামাজ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে, এই নামাজে অংশ নিতে মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে একজোড়া জুমা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজতেমা উপলক্ষে শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। 
* জুমা স্পেশাল-১, ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। 
* জুমা স্পেশাল-২, বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

এছাড়া ইজতেমায় আখেরি মোনাজাতের দিন রোববার (২ ফেব্রুয়ারি) পরিচালনা করা হবে ৯টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে, টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে এবং টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন