ইসরাইলের পরবর্তী সেনাপ্রধান হিসেবে মনোনীত হয়েছেন মেজর জেনারেল (অব.) ইয়াল জামির। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আইডেএফর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন।

গত (৭ অক্টোবর) হামাসের হামলার জেরে ব্যর্থতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন হার্জি হালেভি। পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জামিরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর, মেজর জেনারেল (অব.) ইয়াল জামির আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
ঐতিহ্যগতভাবে চার বছরের পরিবর্তে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর গত মাসে হালেভি তার পদত্যাগের ঘোষণা দেন।
ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জামির ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির।
মূলত, ৫৯ বছর বয়সী জামিরকে হালেভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। গত সপ্তাহে, কাটজ কর্তৃক মনোনীত আরও দুই প্রার্থী হলেন মেজর জেনারেল আমির বারাম, যিনি বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অফ স্টাফ এবং মেজর জেনারেল তামির ইয়াদাই, যিনি প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান।
পড়ুন:যুক্তরাষ্ট্র মিসর-ইসরায়েল ছাড়া আর কাউকেই সহায়তা দেবে না
দেখুন:ভয়ে ইসরাইলে সতর্কতা জারি করেছে আইডিএফ |
এসএম/ইম


