১১/১২/২০২৫, ১৫:০৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১১/১২/২০২৫, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে ইসরায়েলের হামলার মূল নেতৃত্বে আমিই ছিলাম: ট্রাম্প

চলতি বছরের জুন মাসে ইরানে হামলা চালিয়ে দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল। ওই হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়িত নয়।

বিজ্ঞাপন

তবে সেই ঘটনার পাঁচ মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলায় তিনি ‘খুবই সক্রিয়ভাবে জড়িত’ ছিলেন। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়। সেটা ছিল খুব শক্তিশালী আঘাত। আমি সেই হামলার নেতৃত্বে ছিলাম।”

তিনি আরও বলেন, “ইরানে ওই হামলাটি ছিল ইসরায়েলের জন্য বিশেষ একটি দিন। কারণ ওই হামলাতেই ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় দেশটির কয়েকজন উচ্চপদস্থ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী ও বহু বেসামরিক নাগরিক নিহত হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন