১১/১২/২০২৫, ৮:৪২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফায় ভয়াবহ ক্ষয়ক্ষতি

ইসরায়েলজুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

এছাড়া তেল আবিব ও হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে দুটি দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

হামলার লক্ষ্যবস্তুও ছিল বেশ বিস্তৃত— সিরিয়ার দখলীকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি, আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়।

এ পর্যন্ত ১০টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি বা বড় আকারের শার্পনেলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। তবে ঠিক কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের মেডিকেল সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, এই হামলায় ১৬ জন পর্যন্ত আহত হতে পারে। চিকিৎসা দলগুলো এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে, যেন কেউ চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে না থাকে।

এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরই জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাছেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন