২১/০১/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
22 C
Dhaka
২১/০১/২০২৬, ১৮:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’ বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার এ খবর এলো।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইসরাইলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।


ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে, সোমবার সকালে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরানি প্রচারণা এবং উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।’

সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন