০৬/১২/২০২৫, ২১:৩৭ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের

ইয়াল জামির বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।

তিনি বলেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।

ইয়ার জামির দাবি করেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। 

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুদ্ধ শেষে ইসরায়েলই জয়ী হবে।

এনএ/

দেখুন: ইরানের পক্ষ নিয়ে যু/দ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন