গত সপ্তাহে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ মে) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে ৩ হাজার মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো।
এর আগে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে অন্তত ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। যদিও শুক্রবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে বলে জানানো হয়।
এনএ/

