২৫/০১/২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান।

বিজ্ঞাপন

জায়োনিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়।

ইরানের রাজনৈতিক ভাষায়, জায়োনিস্ট শাসনব্যবস্থা বলতে ইসরায়েলকে বোঝানো হয়। মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি, ১৪০২ সালে মানে ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন।

তিনি এখনও জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন। তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

এনএ/

দেখুন: ইরানে-ইসরায়েলের হা/ম/লা, ভয়াবহ যু/দ্ধের পথে মধ্যপ্রাচ্য 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন