১১/১২/২০২৫, ১৫:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১১/১২/২০২৫, ১৫:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একইসঙ্গে দ্রুত এই সামরিক উত্তেজনা থামানোর আহ্বানও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এছাড়া এই আগ্রাসনকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেও আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছে আরব লীগ। গোষ্ঠীটি বলেছে, এই ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।”

টিআরটি ওয়ার্ল্ড বলছে, জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। এই শহরেই ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

এই বৈঠকেরই একটি অংশ হিসেবে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘর্ষ নিয়ে আলোচনা করেন।

এই সম্মেলনের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে বিভিন্ন মুসলিম ও আরব দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন।

পড়ুন: নতুন বাজারে সড়ক অবরোধ ইউআইইউ শিক্ষার্থীদের

দেখুন: পাঁচ জেলায় সড়ক দু/র্ঘ/ট/না/য় একদিনে নি/হ/ত অন্তত ৯ জন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন