০৬/১২/২০২৫, ২১:০৮ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে

ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে নিশ্চিত করেছেন ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি। 

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা পরিষদকে জানান তিনি। 

আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, প্রথমে ২০টি বিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এসব বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে চলে যায়। যা আকাশসীমা লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

তিনি আরও বলেন, এসব বিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে এসেছে।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।
 
ইসরাইলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরাইলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। ৮ম দিনে গড়িয়েছে ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুদেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএ/

দেখুন: যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে অ/স্ত্র সরবরাহে সংকট! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন