২৫/০১/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
২৫/০১/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেওয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার উদযাপিত হবে ঈদুল আজহা।

মালয়েশিয়ায় ঈদের চাঁদ দেখা না গেলেও দেশটির প্রতিবেশী ইন্দোনেশিয়ায় জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।

এশিয়ার এ দুটি দেশ যখন ঈদের তারিখ ঘোষণা করেছে তখন মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ অন্যান্য জায়গায় চলছে জিলহজের চাঁদের সন্ধান। আজ যদি সৌদিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন হবে ঈদুল আজহা। জিলহজের চাঁদের মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজহার দিন নির্ধারিত হয়।

এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তার এ বিশ্লেষণ ঠিক হলে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদুল আজহার চাঁদ কবে দেখা যাবে, তা জানাল আমিরাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন