১৩/০১/২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঈদে প্রশংসিত নাটক ‘সম্মান’: শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের ছাপ

ঈদের আনন্দে রঙ ছড়ানো নানা নাটকের ভিড়ে আলাদা করে নজর কাড়ছে ব্যতিক্রমী কিছু কাজ। এবারের ঈদুল আজহায় এমনই একটি ব্যতিক্রমী নাটক ‘সম্মান’। নাটকটি একজন আদর্শ শিক্ষক ও তার প্রতি ছাত্রের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের গল্প নিয়ে নির্মিত।

বিজ্ঞাপন

আকবর হায়দার মুন্নার লেখা গল্পের ওপর ভিত্তি করে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন লিমন আহমেদ। পরিচালনায় ছিলেন জনপ্রিয় নির্মাতা তপু খান।

‘সম্মান’ নাটকে শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান এবং ছাত্রের ভূমিকায় দেখা গেছে ফারহান আহমেদ জোভানকে। তার বিপরীতে ছিলেন কেয়া পায়েল। মূল এই তিনটি চরিত্রই দর্শকদের মন জয় করেছে।

১৩ জুন প্রচারিত নাটকটি ইতোমধ্যেই ৫ লক্ষাধিক দর্শক উপভোগ করেছেন। চমকপ্রদ বিষয় হলো, ১৬ হাজারেরও বেশি লাইক থাকলেও নাটকটিতে এখনো পর্যন্ত কোনো ডিজলাইক দেখা যায়নি। প্রায় হাজারখানেক মন্তব্যের বেশিরভাগই নাটকের গল্প, পরিচালনা ও অভিনয়ের প্রশংসায় ভরপুর।

নাটকের প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখক ও নির্মাতা ইশতিয়াক আহমেদ লেখেন, মুন্না ভাই ও তপু খানের কাজ দারুণ। জোভান নিজের সেরাটা দিয়েছেন, কেয়া পায়েল সাবলীল, আর তারিক আনাম খান বরাবরের মতোই অনন্য।

পরিচালক তপু খান জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটি তৈরি করেছেন। তিনি বলেন, “জানি এমন কাজ অনেক সময় কম ভিউ পায়, কিন্তু দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের স্বার্থক করেছে।”

নাটকটি দর্শকরা এতটা ভালোবাসায় গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা তারিক আনাম খান, জোভান, কেয়া পায়েলসহ পুরো ‘সম্মান’ টিম।

এনএ/

দেখুন: ঈদের হাসির নাটক ‘জনাব প্যাচী খান’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন