১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটে জাতি হতাশ: রেজাউল করীম

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণটি আমরা পর্যালোচনা করে দেখব, কি ধরনের কর্মসূচি নিতে পারি। বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে, কিন্তু সেখানে মাঝখানে ২০২৬ সালের নির্বাচন কিসের? এই জুলাই সনদ আইনের ভিত্তিতে তৈরি হবে। কিন্তু সেটাকে গুরুত্ব দেয়া হয় নাই।

ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন