১২/১২/২০২৫, ১৯:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/১২/২০২৫, ১৯:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একটি দল প্রধান উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে নাটক সাজিয়েছিল : হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে একটি দল নাটক সাজিয়েছিল। ইউনূস পদত্যাগ করতে চায় সেটা তার প্রেস উইং জানাবে কিংবা তার অফিস জানাবে সেটা না করে এনসিপির নেতা নাহিদ গণমাধ্যমকে জানালো সে পদত্যাগ করতে চায়। আমাদের প্রশ্ন নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র নাকি?

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের সামনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

অবস্থান কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা ও এনসিপির প্রতিনিধি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণের দাবি জানানো হয়।

আবু হানিফ বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এই দেশে মানুষ ভোট দিতে চায় কিন্তু নির্বাচনের কথা শুনলে কোনো কোনো উপদেষ্টার গায়ে জ্বর চলে আসে। আমরা সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন, ডিএনসিসির প্রশাসক হিসেবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সদস্য এজাজকে নিয়োগ দিয়ে সরকার মূলত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যেমন আওয়ামী লীগের ঠাঁই হয়নি তেমনি কোনো জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। সরকারের কাছে আমাদের আহ্বান দ্রুততম সময়ের মধ্যে এজাজকে অপসারণ করে তাকে আটক করা হোক। দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, জনগণ ব্যর্থ ও অযোগ্য উপদেষ্টাদের পদত্যাগ চায়’

দেখুন: পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন