২১/০১/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
২১/০১/২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

একদিনে ট্রেনে টিকিটবিহীন ২০৯৩ যাত্রী, জরিমানা সাড়ে ৪ লাখের বেশি

বাংলাদেশ রেলওয়ে একদিনে ৭৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

বিজ্ঞাপন

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৩৪৮টি টিকিট যাচাই করা হয়।

পড়ুন: আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন