০৬/১২/২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
০৬/১২/২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় কেউ আহত আছে কি না— জানতে চাইলে কাদির বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছি।

বিজ্ঞাপন

পড়ুন : মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন