ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ২৯-৯ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানকে।
আজ থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। দুপুরের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয় বেলা তিন ১৫ মিনিট থেকে। শেষ হয় বিকেল ৪টায়। ওই নির্বাচনেই ২০০৫ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া দক্ষিণ কোরিয়ার ধনকুবের হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইওকে বিশাল ব্যবধানে হারান চপল।
বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। বর্তমানে ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এশিয়ান আর্চারির এবারের আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
পড়ুন: ৪৪ বছর বয়স সংখ্যামাত্র , ধোনি আবারও খেলবেন আইপিএলে
আর/

