২৫/০১/২০২৬, ৬:২০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৬:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে ‘রুটিন’ উত্তেজনা শুরু

আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং এরপর ভারত-পাকিস্তানের সামরিক সংঘাত পরিস্থিতি জটিল করে তুলেছে। উপহাদেশের রাজনৈতিক উত্তাপে অনিশ্চিত এশিয়া কাপ। প্রতিযোগিতা হলেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানা সংশয়। জল্পনা বাড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা টুর্নামেন্টটির সম্প্রচারকারী সংস্থার একটি পোস্টার।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি ইতোমধ্যে এশিয়া কাপের প্রচার শুরু করে দিয়েছে। তাদের একটি পোস্ট ক্ষোভ তৈরি করেছে পাকিস্তানের ক্রিকেট মহলে। তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রচারকারী সংস্থার পোস্টারে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অধিনায়কদের দেখা যাচ্ছে।

তবে পাকিস্তানের অধিনায়কের জায়গা হয়নি। তাহলে কি পাকিস্তানকে বাদ দিয়েই এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে? শুরু হয়েছে নতুন জল্পনা। এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এখন এসিসির সভাপতি। তাকে এড়িয়ে কীভাবে প্রতিযোগিতার পরিকল্পনা হয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা এশিয়া কাপ। টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলার কথা ছিল। এ ছাড়াও হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ছিল প্রতিযোগী দেশ হিসেবে। আট দলের প্রতিযোগিতার পরিকল্পনা থাকলেও সম্প্রচারকারী চ্যানেলের পোস্টারে শুধু তিনটি দেশের অধিনায়ককে দেখা যাচ্ছে। তাহলে কি এশিয়া কাপের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে ভারত? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও ঘোষণা করেনি। কর্মকর্তাদের কেউ কোনও রকম ইঙ্গিতও দেননি। তাই পোস্ট ঘিরে বিস্ময় তৈরি হয়েছে।

পোস্টারে ভারতের অধিনায়ক হিসেবে রয়েছে সূর্যকুমার যাদবের ছবি। সঙ্গে রয়েছে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তের ছবি। যদিও শান্ত এখন আর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নন। গত মে মাসের শুরুতেই শান্তকে সরিয়ে লিটন দাসকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে, ‘পাকিস্তান অবজার্ভার’ নামে একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, ২০২৫ সালের এশিয়া কাপ শুরু হবে ১২ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। প্রতিযোগিতা হবে আমিরাতে।

আগামী এশিয়া কাপ ঘিরে নানা জল্পনা চললেও সরকারিভাবে কিছু জানা যায়নি। এসিসি সূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই এবং পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সমাধান সূত্রে পৌঁছানো গেলে জানানো হবে। বর্তমান পরিস্থিতিতে কোনো দেশই অন্য দেশে গিয়ে খেলতে রাজি নয়।

পড়ুন: ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে

দেখুন: আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন