১০/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এসএসসির ফল প্রকাশে এবার থাকবে না কোনো অনুষ্ঠানিকতা

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে অনাড়ম্বরভাবেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর ফল প্রকাশে থাকবে না কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফলাফল নিয়ে এক আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এমন সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি বলেছে, বাহুল্য এড়িয়ে, গতি ও নির্ভুলতা বজায় রেখে ফল প্রকাশ হচ্ছে। ফল প্রকাশে অহেতুক জাঁকজমক নয়, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা।

তিনি বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার ফলাফল নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়েই প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের উপস্থিতি থাকছে না।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন

পড়ুন : এসএসসির ফল প্রকাশ হবে ১০ জুলাই দুপুর ২টায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন