বিজ্ঞাপন

এ বছরই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর মাসে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

বিদ্যুৎকেন্দ্রটি কবে নাগাদ চালু হতে পারে— এই প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাশিয়াকে নভেম্বরে চালু করার জন্য চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে ডিসেম্বরে চালু করবে।”

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে।’

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : চলতি বছর রূপপুরের প্রথম ইউনিট চালুর আশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন