১১/০২/২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১ লাখের বেশি

কক্সবাজারে পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে বসবাস প্রায় ৩ লাখ মানুষের। তাদের মধ্যে জীবনের চরম ঝুঁকিতে রয়েছেন ১ লাখের বেশি। ধসের ঘটনায় প্রাণও হারাচ্ছেন অনেকে। তারপরও নেই কোনো কার্যকর উদ্যোগ।

বিজ্ঞাপন

কক্সবাজারে কয়েকদিন ধরেই হচ্ছে ভারি বৃষ্টি। তাই, আবারো শঙ্কা পাহাড় ধসের।

জেলার বাসিন্দা প্রায় ২৩ লাখ। তাদের মধ্যে ৩ লাখেরও বেশি মানুষের বসবাস পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে। তাদের মধ্যে চরম ঝুঁকিতে আছেন ১ লাখের বেশি। চলতি বছরও প্রাণ গেছে ১ ডজনের বেশি মানুষের।

কেবল বর্ষা মৌসুম এলেই, পাহাড় ধসের বিষয়টি সবার নজরে আসে। নিরাপদে সরতে করা হয় মাইকিং। কিন্তু, বসতভিটা ও গবাদি পশুর মায়ায়, অনেকেই তাতে কান দেন না।

কক্সবাজার শহর ও এর আশপাশের পাহাড়ি এলাকায়, গত তিন বছরে বসবাসকারী বেড়েছে দ্বিগুণ। টেকনাফ ও উখিয়ায় ঝুঁকিপূর্ণ বসতি আরও বেশি।

যখনই ভারি বৃষ্টি হয়, তখনই ঝুঁকি বাড়ে। গত ১২ বছরে জেলায় পাহাড় ধসে প্রাণ গেছে তিন শতাধিক মানুষের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন