০৭/১২/২০২৫, ১৬:৩৪ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১২/২০২৫, ১৬:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী শাহীনের ডেরায় যৌথ বাহিনীর অভিযান

কক্সবাজারের পূর্বাঞ্চলের কুখ্যাত অস্ত্র চোরাকারবারি ও বহু মামলার পলাতক আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

রোববার (২৫ মে) ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত কক্সবাজার জেলার রামু উপজেলার মাঝিরকাটা এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

অভিযানকালে ডাকাত শাহীনের নবনির্মিত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি টাকা গোনার মেশিন, দুটি দা, একটি ল্যাপটপ এবং চারটি আইপি ক্যামেরা। তবে অভিযানের সময় শাহীনকে সেখানে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত শাহীন প্রায় ১৭টি মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে রয়েছে ৯টি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাই মামলা, ৪টি হত্যা মামলা, দুটি করে অস্ত্র ও মাদক মামলা এবং কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি)। এসব মামলার অধিকাংশই কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে।

র‍্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যৌথ বাহিনী জানায়, পলাতক শাহীনকে ধরতে অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী

দেখুন: কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়, ছাড়ের ঘোষণা ‘ধাপ্পাবাজি’

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন