২২/০১/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
19 C
Dhaka
২২/০১/২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে সাদমান রহমান সাবাব (২১) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাবাব ঢাকার মিরপুর এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কেএম আনিসুর রহমানের ছেলে।

নিখোঁজ অপর দুজন হলেন—বগুড়ার দক্ষিণ ঠনঠনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং বগুড়া সদরের নারুলি দক্ষিণ এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের ৫ জন শিক্ষার্থী মিলে কক্সবাজার ঘুরতে আসেন। সকালে তারা হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে ৩ জন বাঁধের নিচে নেমে গোসলে গেলে হঠাৎ সাগরের জোয়ারে স্রোতের তোড়ে তলিয়ে যান।

এরপর উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ড কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে বাকি দুই শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, উত্তাল সমুদ্র ও বৃষ্টিপাতের মধ্যে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।

পড়ুন: কক্সবাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন