১৫/০২/২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল রাজধানীতে

কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। অবশেষে এল কিছুটা স্বস্তি, বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে ঢাকায়।

রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস যুক্ত হওয়ায় আক্ষরিক অর্থেই পরিবেশ কিছুটা শীতল হয়েছে। গরম কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে।

সন্ধ্যার পর থেকে রাজধানীর কিছু এলাকায় ঝোড়ো বাতাস বইতে শুরু করে। বাতাস বেশ ঠান্ডা হওয়ায় তখন থেকেই মিলছিল স্বস্তি। এরপর সবাই অপেক্ষা করছিলেন কখন বৃষ্টি নামবে। রাত সোয়া আটটার দিকে আকাশ গুড়গুড় করতে শুরু করে এবং বিজলি চমকানো শুরু হয়। কিছুক্ষণ পরেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।

এদিকে, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখি ঝড় হয়েছে। বজ্রপাত ও কালবৈশাখীতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

পড়ুন : তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বৃষ্টির জন্য অপেক্ষায় সারা দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন