১১/১২/২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে ভোটকেন্দ্র ভিত্তিক বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় উপজেলার দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, একটি দল তাদের মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়ার আশ্বাস দিয়ে মা-বোনদের ভুল বোঝাচ্ছে। এটি মানুষের সাথে প্রতারণা। বিএনপি ঘোষিত ৩১ দফায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মা-বোনদের।

তিনি আর বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবো। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন