২৪/০১/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২০:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাল আখেরি মোনাজাত, আজ মধ্যরাত থেকে যেসব সড়কে গণপরিবহন বন্ধ

আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ জন্য ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। শনিবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত বিদেশি মেহমানদের জন্য তৈরি করা গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, ইজতেমার মুরুব্বিদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন, কাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

তবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এনএ/

দেখুন: কাল বিকালে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন