১৬/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের উমর মজিদ ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ শেষে ৩১ সদস্য বিশিষ্ট একটি মাদক বিরোধী কমিটি গঠন করে স্থানীয়রা।
‎রবিবার ৭ সেপ্টেম্বর রাতে রাজমাল্লীর হাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উমর মজিদ ইউনিয়ন চেয়্যারম্যান আহসানুল কবির আদিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম,শিক্ষক মোঃ ঈসা আলী,সমাজসেবক মোঃ হারুনুর রশিদ,মোঃ শাহাজাহান আলী খন্দকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

‎বক্তব্যে উমর মজিদ ইউনিয়নের চেয়্যারম্যান মোঃ আহসানুল কবির আদিল বলেন,মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অপেক্ষা থাকলে চলবে না নিজ উদ্যোগে সবাইকে সচেতন থাকতে হবে।

‎রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন,সমাবেশ আর অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মাদক নির্মূলে পুলিশ সব সময় কাজ করছে,কাজ করে যাবে।শুধু আপনাদের সহযোগীতার প্রয়োজন।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামের উলিপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ও ৩১ দফার লিফলেট বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন