১৬/০২/২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুড়িগ্রামে পুলিশের অভিযানে প্রায় ২ মন গাঁজা উদ্ধার, কারবারি আটক

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন কুড়িগ্রামের জেলার ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মোঃ খোরশেদ আলম (৩৮) ও খালিশা কোটাল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৫০)।

গত রাত সাড়ে ৯ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অফিসার ইনচার্জ ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ীতে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।

পড়ুন: কার্গো ভিলেজে আগুন : ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

দেখুন: দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন