২১/০১/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
25 C
Dhaka
২১/০১/২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক–সিএনজি–অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম–নাঙ্গলকোটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও পাঁচজন।

আহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোর চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অটোচালক মাহবুবুল হক জানান,“লাকসাম থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে এসে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজির সঙ্গে মুখোমুখি ধাক্কা দেয়। আমি পেছনে থাকা অবস্থায় সিএনজিকে ধাক্কা দিলে ত্রিমুখি সংঘর্ষ ঘটে।”

ওসি হিলাল উদ্দিন আহাম্মদ আরও বলেন,“ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও অটো জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় গুলাগুলিতে দুজন নিহত:রিফাত বাহিনীর প্রধানসহ দুজন গ্রেফতার

দেখুন- দাম বাড়ার আশঙ্কায় শীতের পোশাক কেনার ধুম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন