১২/১২/২০২৫, ০:০১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১২/১২/২০২৫, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১জন। এছাড়াও জেলার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গু সংক্রমণ হয়ে মারা গেছে অপর আরেকজন। এ নিয়ে শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ জন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।

বিজ্ঞাপন


করোনায় মারা ব্যক্তির বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অপরদিকে ডেঙ্গুতে মারা ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


রবিবার জেলা সিভিল সার্জন কার্যলয়ের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত একজন এবং মৃত্যুবরণ করেছে একজন।


চলতি মাসে মোট ৬৭ টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২দশমিক ৫ শতাংশ। এ সবগুলো পরীক্ষাগুলো জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো। সরকারিভাবে এ জেলায় এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি বলে হয়ে বলে জানা যায়।


এ দিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুনেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এরমধ্যে মারা গেছে ১জন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে ৫জন। তার মধ্যে চারজন নারী ও ১জন পুরুষ রয়েছেন।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রবিবারে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে অপর আরেকজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানাচ্ছি।

পড়ুন: গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

দেখুন: ন্যায়বিচার পেতে আদালতে, সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ৭২

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন