২৪/০১/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (২৯ জুন) দুপুরে বিষয়টি জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর রায়পুরা থানার কাছারকান্দি গ্রামের বিলকিছ (২৮) ও আয়েশা বেগম (৪২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের গিয়াস উদ্দীন (২৮) এবং একলাছপুর গ্রামের আব্দুল খালেক (২৯)।


র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে কুমিল্লা শহরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান,মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

পড়ুন: বালুদস্যুদের আক্রমণে হাসপাতালে কাতরাচ্ছেন জুলাই যোদ্ধা আরিফ

দেখুন: বুকপকেটে মোবাইল ফোন হঠাৎ বি*স্ফোরণ, ভাইরাল ভিডিও

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন