২২/০১/২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২২/০১/২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, পড়তে পারে ঘন কুয়াশাও

আগামী ২৪ ঘণ্টায় নোয়াখালী, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

একইসঙ্গে এসময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়। যার পরিমাণ ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময়ের মধ্যে বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পড়ুন:তীব্র শীত আর ঘন কুয়াশা থাকবে আরও এক সপ্তাহ

দেখুন:আবহাওয়া: উত্তরে কুয়াশা, দক্ষিণে লঘুচাপের আভাস 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন