১১/১২/২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/১২/২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ক্যারিবীয় সাগরে পৌঁছাল মার্কিন রণতরীর বিশাল বহর

যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের কথিত মাদক চোরাচালান ও অপরাধীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের অংশ হিসেবে রণতরীটি সেখানে মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির মতে, রোববার ক্যারিবীয় সাগরে জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম)। তারা জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত অপরাধী নেটওয়ার্কগুলোকে দমন ও ধ্বংস করা।

৪ হাজারের বেশি নাবিক ও ডজনখানেক যুদ্ধবিমানবাহী এই রণতরী এখন ক্যারিবীয় অঞ্চলে অবস্থানরত আইওও জিমা অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিটসহ মার্কিন বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

এসব ইউনিট নতুন গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য অপরাধী নেটওয়ার্কগুলোকে নির্মূল করা।

জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে পুরো স্ট্রাইক গ্রুপও রয়েছে—ক্যারিয়ার এয়ার উইং এইটের নয়টি স্কোয়াড্রন, আর্লি বার্ক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস বেইনব্রিজ ও ইউএসএস মেহান এবং আকাশ প্রতিরক্ষা গাইডেড-মিসাইল জাহাজ ইউএসএস উইনস্টন এস চার্চিল।

পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন